অনলাইন শ্রেণিকক্ষের জন্য নিচের আচরণবিধি পড়তে এবং সেগুলো মেনে চলতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা হচ্ছে। এই নিয়মগুলো না মানলে শিখো কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
অনলাইন ক্লাসের আচরণবিধিঃ
- অনলাইন শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থী, শিক্ষক, ক্লাস সংশ্লিষ্ট সদস্যসহ সকলের সাথে সম্মানজনক আচরণ একান্ত কাম্য।
- সংশ্লিষ্ট শিক্ষক প্রতিটি ক্লাসে তোমার উপস্থিতির হার লক্ষ করবেন। ক্লাস শুরু হবার কিছু সময় পূর্বেই শিক্ষার্থীদেরকে ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করা হলো।
- কোর্স, পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী এগিয়ে যাবে। তাই প্রতিটি ক্লাসে উপস্থিত থাকা এবং সময়ের পূর্ণ সদ্ব্যবহার করা গুরুত্বপূর্ণ। প্রতি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা করা হবে। যুক্তিযুক্ত কারণ ছাড়া এক কোয়ার্টারে (3 মাসের মধ্যে) 50% এর বেশী ক্লাসে অনুপস্থিত থাকতে নিরুৎসাহিত করা হচ্ছে।
- প্রতি কোর্সের অরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক কারণ অরিয়েন্টেশন ক্লাসে সম্পূর্ণ প্রোগ্রামের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।
- অন্য শিক্ষার্থী এবং শিখো টিম এর সদস্যদের সার্বিক কার্যাবলি ও মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
- ক্লাস চলাকালীন মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে।
- শিক্ষকরা পড়ানোর সময় শিক্ষার্থীদেরকে মিউট রাখবেন। শুধুমাত্র প্রয়োজনে হ্যান্ড রেইজ করে শিক্ষকদের অনুমতি নিয়ে এবং শিক্ষকের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে মাইক অন/আনমিউট করা যাবে এবং প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে।
- অন্য শিক্ষার্থীর মনোযোগে ব্যঘাত সৃষ্টি করে এমন কাজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে। ক্লাস চলাকালীন অন্য শিক্ষার্থীদেরকে অনুপযুক্ত মেসেজ পাঠানো, শিক্ষক বা শিক্ষার্থীদের প্রতি অশ্রদ্ধাশীল কোনো কথাবার্তা বলা বা মেসেজে লিখা এবং এমন যে কোনো অনুপযুক্ত কাজ করলে শিক্ষক এবং শিখো কর্তৃপক্ষ শিক্ষার্থীকে দু’বার ওয়ার্নিং দিবেন। তৃতীয় বার এর ক্ষেত্রে কর্তৃপক্ষ তাকে ক্লাস ও কোর্স থেকে বহিষ্কার করার অধিকার রাখে। উল্লেখ্য, এই শিক্ষার্থীর ক্ষেত্রে কোর্সের পেমেন্ট রিফান্ড প্রযোজ্য নয়।
- শিক্ষার্থীদের সহায়তার জন্য শ্রেণিভিত্তিক ফেইসবুক গ্রুপ থাকবে যেখানে ক্লাস পরবর্তী যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং পাঠ সংশ্লিষ্ট আলোচনা উত্থাপন করা যাবে।